মন চায়
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - প্রার্থনা
মন চায় এই রোযায়
থাকি ইবাদতে মসগুল
দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে
মুছে ফেলি সব ভুল।
মন চায় এই রোযায়
পড়ি পাক কুরআন
জিকির আর নামাযে
কেটে যাক সারাক্ষণ।
মন চায় এই রোযায়
ক্ষণ কাটুক শুদ্ধতায়
তাকওয়া অর্জনের তরে
ধ্যানেতে কাটুক সময়।
মন চায় এই রোযায়
সংশোধন করে নেই নিজেকে
আছে যত গুনাহ্ মোর
মুছে যাক সব একে একে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।