হৃদয়ে তার বাশির সুর
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা
হৃদয়ে তার বাশির সুর
মন খুশিতে ভরপুর।
মেঘ বালিকার মন
গুন গুন করে সারাক্ষণ
বলে যায় উদাসি হাওয়া
হবে তার ভালোবাসা পাওয়া
হৃদয়ে তার বাশির সুর
মন খুশিতে ভরপুর।
মেঘলা আকাশ মেঘলা মন
ঝিরি ঝিরি বরিষণ
মন থেকে তার হয়েছে দূর
উড়ু উড়ু তার হৃদয়পুর
বুঝি মিলবে চাওয়া পাওয়া
মেঘ বালিকার মনে সুখের হাওয়া
হৃদয়ে তার বাশির সুর
মন খুশিতে ভরপুর।
মেঘ বালিকার মন জুড়ে
যে ভালোবাসা বাস করে
সেই যুবকের হৃদয়ের টানে
দোলা লাগে মেঘ বালিকার প্রাণে
আনচান করে তার মন
ভালোবাসার গুঞ্জন সারাক্ষণ
হৃদয়ে তার বাশির সুর
মন খুশিতে ভরপুর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।