খিদের ছড়া
- শেখ মাফিজুল ইসলাম

খিদে বেশি বাড়ে যদি
পেটে মার কিল্
কাঁচ-ঘেরা হোটেলে
ছুঁড়ে মার ঢিল্।

চুলা আছে জ্বলে না
জ্বলে বেশি পেট
ফাস্টফুড দোকানে
মাথা কর হেঁট।

তারা যদি ‘দূর দূর’
ক’রে দেয় তাড়িয়ে
কালো ষাঁড় ডেকে এনে
পেট দিবি মাড়িয়ে?

চাল-আটার দোকানে
রোজ এসে বসবি
হাত পেতে না-পেলে
ঝাঁমা ইঁট কশবি?

পেট ফুলো ব্যাইরাম
কতদিন পুষবি?
নকল-যে ট্যাবলেট
আর কত চুষবি?

ফের যদি ডাক্তার
কাছে পেয়ে ধমকায়
চিৎকার দিবি জোরে
যেন পিলে চমকায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026