ভাগ্য বটে
- শেখ মাফিজুল ইসলাম
দিনের বেলায় সে কাজে ব্যস্ত
রাতে ন্যায়নি বিশ্রাম,
মনের মধ্যে স্বপ্নগুলো
উসকে দিয়েছে অবিরাম।
যায়নি খেলতে সঙ্গীর সাথে
যায়নি আড্ডার মজলিশে,
বই-এর শুকনো পাতার দিকেই
চোখ ছিল তার জ্ঞান কিসে।
নতুন কিছু শেখার নেশায়
বই হয়েছে সঙ্গী ওর,
চোখের পাতায় রাত কেটেছে
হুঁশ ফিরেছে যখন ভোর।
এবং যখন সূর্যটাকে
হাতের মুঠোয় পুরলো,
তাই না দেখে অলস লোকের
মাথা ভীষণ ঘুরলো।
সফলতার আলোক-রশ্মি
চারদিকে যেই ছুটলো,
‘লোকটি খুব ভাগ্যবান!’
এই কথাটায় রটলো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।