তোমায় আমি ভালোবাসি
- শেখ মাফিজুল ইসলাম

তোমার আমার ভালোবাসা বৃষ্টি হ’য়ে ঝরলো মাঠে,
ঝরলো ঘাটে, কাঁকন হ’য়ে বাজলো কত জোনাক-জ্বলা
বাঁশতলাতে। বাসে, ট্রেনে, জাহাজ ঘাটে কানেকানে
সে কাহিনী রটলো কতো মুখর হলো-
‘আমি তোমায় ভালোবাসি’-এ অপরাধ বড়োই কঠিন।

বন্ধু-বান্ধব, পাড়া-পড়শি কথার ছলে, ব্যথার ছলে,
কাজের ফাঁকে ধোঁয়া মুখে উড়িয়ে দিল সে-কাহিনী-
‘আমি তোমায় ভালোবাসি’---

কারো মনে জ্বালা হ’লো, পায়রা হ’লো। বসত বাড়ী,
গ্রামের ভিটে, শহরতলীর আনাচ-কানাচ, বেফাঁস কথার
কারসাজিতে রং-বেরঙের গল্প হ’লো, কেসসা হ’লো
নানির মুখে। সে-কাহিনী জারি-সারি-ভাটিয়ালী
গানের সুরে আকাশ-বাতাস মাতিয়ে গ্যাল। গদ্য হ’লো,
পদ্য হ’লো, অলংকারে বন্দি হ’লো কবির খাতায়।

দোখতা-তামাক, পান-সুপারি দেশী কৌটার সুরভী হ’লো।
ছড়িয়ে গেল নদীর স্রোতে সাগর বুকে তুফান হ’লো
সে-কাহিনী। নকশী কাঁথায় নকশা হলো মনের সুখে;
বাবার চোখে মায়ের চোখে, না-বলা সব গল্প হলো
রং-মিশিয়ে সে কাহিনী পৌঁছে গেল মামার দেশে।

‘আমি তোমায় ভালোবাসি’ প্রেম কাহিনী পণ্ড হবে?
মামার নিষেধ, মামির বারন আঁকা-বাঁকা পথে কেবল
সে-কাহিনী ছুটছে জোরে। অশ্বারোহী ঘোড়া ছোটায়
ধুলি ওড়ায়, প্রেম কাহিনী পৌঁছে দেবে রাজার দ্বারে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026