শরৎ ও শারদীয় উৎসব
- আবু জাফর বিশ্বাস
শরৎ কালে ঢাকের তালে
পূজা পার্বণ আসে,
শারদীয় উৎসব দুর্গা পূজা
শরতের এই মাসে।
নাচে গানে পূজা আয়োজনে
আনন্দোচ্ছল মন,
শুভ্র দিগন্ত প্রকৃতি শান্ত
দোলে কাশের বন।
জলহারা সাদা মেঘের ভেলা
ভাসে সারাক্ষণ,
স্নিগ্ধ বাতাস নীল আকাশ
মৃদুমন্দ সমীরণ।
কাশফুল বাগে সাদা মেঘে
মিশে গেছে সুদূর,
ঋতু পরিবর্তন শরৎ আগমন
প্রকৃতি মিষ্টি মধুর।
মাঠে ধানের সবুজ পাতায়
সোনালী ঝলকানি,
নীল জ্যোৎস্না রাতের আলো
ঢেউ ঝলমল পানি।
কৃষকের মনে জাগায় আসন্ন
নবান্ন প্রতীক্ষার খুশি,
আলোক শিশিরে কুসুমে ধান্যে
পল্লী প্রকৃতির হাসি।
-------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।