ভ্রমর
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা

ফুল বনে ফোটে কত ফুল
ভ্রমর মধু আহরণে থাকে ব্যাকুল
মধু আহরণে ভ্রমর তৃপ্ত হয়
ফুল অজান্তেই কত সুবাস ছড়ায়।

চাতক চেয়ে থাকে গগনে এক মনে
বসে থাকে নিরালায় বৃষ্টির আহবানে
কবে আসবে বৃষ্টি জুরাবে পরাণ
চাতক যুগ যুগ অপেক্ষায় পেরেশান।

তুমি ফুলের মতো সুবাস ছড়াও
অজান্তেই আমার মনটা কেড়ে নাও
ভ্রমর হয়ে ছুটি তোমার পানে
সাড়া দাও বঁধুয়া আমার আহবানে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।