ছিঃ ছিঃ
- এ কে সরকার শাওন - চেয়ার ও চোর

চেয়ো না হতে অসৎ নেতা,
লবিংবাজ ভিসি;
অবশেষে মান নিয়ে টান,
করবে সবাই ছিঃ ছিঃ!!

জামালপুরের ডিসি কোথায়?
কোথায় গোপালগঞ্জের ভিসি?
নায়ক পালায় গভীর রাতে
সবাই করে হাঁসাহাসি!

টোকাই শামীম ফুটানি করে
রাজার মত চলে।
বডিগার্ডরা হাওয়ায় মিলায়,
তিনি অাছেন জেলে!

তেল মেরে ছাতা ধরে,
পায়নি রেহাই লোকমান।
দিন থাকতে মানুষ হও
নইলে বাঁচবে না তো জান!

সুতা ধরে টান মারিলে
সব হবে চুরমার !
চৌদ্দ শিকে পঁচে মরবে,
শয়তান জানোয়ার!

শাকপাতা খেয়েও যদি
দিন কাটে কু্ঁড়ে ঘরে;
সেটাই হবে স্বর্গসুখ,
সাধুর নির্মল অন্তরে!

রাজনীতিতে সতেজ রক্ত
করতে হবে সঞ্চার!
দেশের তরে এগিয়ে এসে,
ন্যায়ের পাশে হও সোচ্চার!


শাওনাজ, ঢাকা!
৩ অক্টোবর ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026