অসভ্য, জানোয়ার
- এস জামান হুসাইন - বাংলা আমার

মানুষ হয়ে মানুষ মারে
অসভ্য, কোন জানোয়ার?
ধরার বুকে নরক আনে
এমন ছেলে কোন বাবার?

অস্ত্র হাতে পাঠ্য বইয়ে
কোন বিজ্ঞানের শিক্ষা নাও?
মদের বোতল ব্যাগে নিয়ে
কোন ক্যাসিনোয় জায়গা নাও?

নামাজ পড়, রোজা রাখ
কোন টাকাতে ঘর বানাও?
হাজী- গাজী- ফকিরবাজি
সবকিছুতে হার মানাও?

ভাঁজ কপালে দাগ বাড়ালে
হিস্যা বসাও কোন টাকার?
মিছামিছি হাজী সাজো
তাওয়াফ কর কোন কাবার?

গভীর রাতে মোবাইল হাতে
রক্তে ভিজাও কোন ময়দান?
সাধু সেজে নেশায় মজো
মানুষরুপী কোন শয়তান?

০৮ অক্টোবর, ২০১৯
লালমনিরহাট।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০৮-১০-২০১৯ ১৮:৪৭ মিঃ

ধন্যবাদ প্রিয় সজিবুল হাসান সানি।

০৮-১০-২০১৯ ১৮:০১ মিঃ

অসাধারন কাব্য যুক্ত অসভ্য,জানোয়ার ধন্যবাদ প্রিয় কবি


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026