বাংলাদেশ-২০১২
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ

দালালি আর ঘুষ চলছে হরদম
আমার বাংলাদেশ আজ জেরবার
নরপিশাচেরা মেলেছে দু হাত
ভদ্রবেশে নীরবে চালাচ্ছে কারবার।

এই বাংলাদেশ কত রক্ত ঝরিয়ে
স্বাধীনতা অপমানিত দিকে দিকে
ঘুষখোরদের দালালের দখলে পড়ে
আজ চলছে স্বদেশ ধুঁকে ধুঁকে।

বাংলাদেশ,দুর্ভাগা বিশ্ব দরবারে
ঋণগ্রস্ত,দুর্নীতিগ্রস্ত-এই পরিচয়
নেতা-নেত্রী তবু নয় অপমানিত
মানুষের খুনে শুধু ক্ষমতাই চায়।

রাজনৈতিক গ্যাড়াকলে স্বাধীনতা ভূলুন্ঠিত
দলে দলে দলাদলি আর ভাগাভাগি
নিজের আখের গোছাতেই ব্যস্ত নেতা-নেত্রী
দেশের নিমিত্তে কেউ চায় না হতে ত্যাগী।
১৭.১১.২০১২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026