হৃদয়ের আঁচড়
- এ কে সরকার শাওন - প্রণয়-প্রলাপ

সময় হবে কি তোমার?
আমাকে সময় দেবার।
দু’টো কথা বলার ছিলো
শুধু তোমাকে আমার!
রোজ সকালে ফুল দিয়ে
সলাজে সুধাতে সুপ্রভাত!
বিন্দাচলের বাঁধায় আজ;
যোজন যোজন তফাৎ!

বিদায়কালে শুভেচছায়
বলতে ভাল থেকো!
হৃদয় ছোঁয়া উপহারটি
যতন করে রেখো!

আছি আমি আগের মত
স্তবির মাটির মত!
হৃদয় সতেজ স্মৃতির ছোঁয়ায়
গভীরে আগুন ক্ষত!

হৃদয় মাঝে আঁচড় দিলে
অরুণাচলে হেসে!
আঁচড়খানি লালন করি,
শেষ বিকালে এসে!

লেখার সময়: সোমবার, ০৭ অক্টোবর ২০১৯
লেখার স্থানঃ শাওনাজ, ঢাকা।
প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026