কতদিন পর আজও
- এ কে সরকার শাওন - আপন-ছায়া

আমরাও ছিলাম বরেন্দ্রতে
গোধুলী লগ্নে বালুচরে!
লাল সূর্যটার বিদায় লগ্নে;
পাখিরা ফিরছিল নীড়ে!

বিকালের আলোক রশ্মি
মুখে দিয়েছিল জ্যোতি!
কতদিন পর আজও,
ঝলমল করে সেই স্মৃতি!

পাখীর মত ঘুরে ফিরে,
শেষে মেতেছিলাম উল্ল্যাসে !
প্রিয় প্রান্তর পদ্মার পাড়ে
আমরা নির্মল সহাস্যে!

তিতাস পাড়ের ছেলে আমি
রাজধানীতে বাস!
পদ্মার পাড়ের রাজকন্যা,
করলো সর্বনাশ!

শাওনাজ, ঢাকা।
১৭ অক্টোবর ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।