অবলোকন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
দেখি চুপচাপ মানুষের খেলা
সাদা-কালো,ভালো-মন্দ,মানুষের খেলা
এই নগরী,এই জনপদ-এই এখানে
চলে রোজ শত খেলা,জয়-পরাজয়ের খেলা।
দেখি রোজ রোজ মানুষের খেলা
নীরবে চুপিসারে শত মানুষের ছলাকলা
স্বার্থপরতা-উদারতা মিলেমিশে একাকার
কারো ভাগ্য প্রসন্ন,কারো জোটে অবহেলা।
দেখি অবলীলায় মানুষের খেলা
কেউ শুধু খাবে, অপরকে দিয়ে জ্বালা
কারো ঘর শুন্য,উপচে পরছে কোথাও
দুনিয়ায় চলছে নানান রঙের ছলাকলা।
দেখি অহরহ নীরবে মানুষের খেলা
নেতা-নেত্রীর দৌঁড়ঝাপ,দম্ভভরে পথচলা
ভাবে না কেউ ,সবকিছুর শেষ আছে
কে জানে কখন ফুরায় কার বেলা।
৩১.০৮.২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।