স্বপনচারিনী
- এ কে সরকার শাওন - প্রণয়-প্রলাপ

অমন করে হাসো কেন?
চোখ ফেরানো দায়!
চোখের উপর চোখ পড়িলে,
মন হারিয়ে যায়!

নীল গগনে উড়ে বেড়াই
তোমায় পাশে নিয়ে!
পাগল মন নেচে উঠে
তোমার সাড়া পেয়ে!

আলোর ঝলকানিতে
ঝলমলিয়ে ভাসো;
কথামালার অবসরে
খিলখিলিয়ে হাসো!

তন্ময় হয়ে ভাবী আমি,
তুমি নারী নাকি পরী!
বিশ্বমাঝে তোমার রূপের,
পাইনা খুঁজে জুড়ি!

মনে থাকো স্বপনে থাকো,
থাকো যখন যেথায় ধাই!
কেউ এসে ধ্যান ভাঙ্গিলে,
নিমিষেই নিঃস্ব হয়ে যাই!

লেখার সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
লেখার স্থানঃ শাওনাজ, ঢাকা।
প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।