রোজগার
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য

অর্থকড়ি।রক্তপ্রবাহ জীবনজুড়ে
কত ব্যথা সহ্য করা রোজ রোজ
বিষাদের বেড়াজালে জবাই অহরহ
তবু ছুটতে হয়। দরকার রোজগার।

শত জুলুম,শত অত্যাচার সয়ে
রোজ রোজ অগণন জনতা এখানে-
খোঁজে রোজগার,হয় রুধির ধারা সলিল
ক্ষত-বিক্ষত জীবন। দরকার রোজগার।

মানুষের জুলুম মানুষের পরে
সহ্য করা দায়।তবু রোজগার মাথা উঁচু করে
দরকার আছে যার করো সহ্য।শ্রেণী বিভাজন-
শোষণ সইতেই হবে। দরকার রোজগার।

রোজ রোজ পুড়ে পুড়ে এভাবে জীবন
শত শত মানুষের জীবন,নুয়ে পরে।সহ্য করে
কত শত জুলুম-নির্যাতন।ভদ্রবেশীদের শোষণ
মেনে নিতে হয় অসহায় মানুষের। দরকার রোজগার।
১৭.১১.২০১২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026