পালিও না তুমি
- শেখ মাফিজুল ইসলাম
ইচ্ছা মতো হয়না তো কাজ
সামনে খাঁড়া পাহাড়;
সম্বলহীন, ঋণের বোঝা
পাহাড় থেকেও ভারী,
হাসতে গেলে দীর্ঘশ্বাস
ক’রে আহাজারি।
দুশ্চিন্তার কালো থাবায়
মনের জমিন দখল,
নিন্দাবাদ আর জোরজুলুমে
সইতে হবে ধকল।
জীবন যুদ্ধের বাঁকে বাঁকে
হতাশারা দেয় উঁকি
অধ্যবসয়ে জোর আছে যার
সে-ই নিতে পারে ঝুঁকি।
সন্দেহের কালো মেঘে যদি
রূপালী আকাশ ঢাকে,
সফলতাও যে অতি কাছে,
কে-তার খবর রাখে?
চলার পথে কঠিনতম
আঘাত যতই আসুক,
পালিও না তুমি একটি বারও
সফল-সূর্য হাসুক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।