বুলবুলি
- এ কে সরকার শাওন - প্রলয়-প্রলাপ
বুলবুলি তুমি তো
গাইতে পারতে গান!
আর তা না করে
শেষ করলে ক্ষেতের ধান!
লোনা জলের শরবতে
জমি করলে উষর!
ঝড়ের তান্ডবে ধ্বংস করেছো
শত শত বাড়ি ঘর!
চারিদিকে হাহাকার,
আর কত আর?
ফি বছর ধ্বংসলীলায়
ক্ষিদে মিটে না তোমার?
গানের পাখি হিংস্র হয়ে
তান্ডব চালাও আজ!
বন্ধু যদি শত্রু হয়
মারে মাথায় বাজ!
দূর হও তুমি চুলবুলি;
ঘরে আসছে নূতন বুলবুলি!
সব অনাচার রুখে দিবে,
অত্যাচারীর চামড়া নিবে খুলি!
শাওনাজ, ঢাকা!
১১ নভেম্বর ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।