আর দেখা হবেনা কোনদিন
- আমিনুর রহমান (তপু রায়হান)

আর দেখা হবেনা কোনদিন
হয়তো কোনকালেই
চিরতরে নিলাম বিদায়

আর দেখা হবেনা
শিমুল তলে
কারোর ঘরে

আর দেখা হবেনা
ফোলা চোখ
অব্যক্ত ঠোঁট

আর দেখা হবেনা
রাস্তার ধারে
বিলের পাড়ে

আর দেখা হবেনা
স্কুল,কলেজে
দোতলার রেলিংয়ে

আর দেখা হবেনা
মেলার মাঠে
অথবা বাজারে

আর দেখা হবেনা
সেই মায়াবী হাসি
স্বপ্ন রাশি রাশি

আর দেখা হবেনা
মায়াবী মুখ
সৌষ্ঠব দেহ

আর দেখা হবেনা
মেহেদি আঁকা ছবি
সেই ক্ষুদে বার্তা

আর দেখা হবেনা
প্রেয়সীর মুগ্ধ চোখে চাওয়া
আর ভয়ে কুঁকরে যাওয়া

আর দেখা হবেনা কোনদিন
ভেবে নিও আমি নামে ছিলনা কেউ
যদিও জাগবে বুকে ব্যথার ঢেউ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।