অস্পর্শ
- আমিনুর রহমান (তপু রায়হান)

আমি আমাকে গুটিয়ে নেব তোমাদের থেকে
যে হাসি দেখতে তা আর দেখবেনা
যে গান শুনতে পেতে তা আর শুনবেনা
আমি সোজা হতে কাঁটাতারের মতো যাবো বেঁকে।

আমি আমাকে সরিয়ে নেবো তোমাদের থেকে
যে কথায় মুগ্ধ ছিলে আর বলা হবেনা
যে পাখিটা গান করতো রোজ সে গাইবেনা
হয়তো দূর হতে উদাস পাখিটা তবুও যাবে ডেকে।

আমি আড়ালে চলে যাবো তোমাদের থেকে
যার অবারিত মমতা পেতে সে আর দেবেনা
অমৃত বাণীতে আবেগে আপ্লুত হতে পাবেনা
সে একবারই আসে জীবনের বাঁকে,শুধু যায় স্বপ্ন এঁকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।