তুমিময় আমার জীবন
- আমিনুর রহমান (তপু রায়হান)
দুপুরে ক্লান্তিতে আড়ষ্ট হয়ে ঘুমাতে গেছি
আৎকে উড়ে বিছানা ছেড়েছি
দু:স্বপ্নরা আমাকে ভয় দেখায়
কেড়ে নেবে তোমাকে আমার থেকে।
আমি দু:স্বপ্নে ভয় পাইনা
আবার তোমাকে ও হারাতে চাইনা
সেদিন তুমি যাবার পর
নিজের ঘরটাও মনে হয়েছে অন্যর
কেমন জানি করে বুকের ভেতর
কি এক অজানা ব্যথায় ব্যথিত অন্তর।
ঘুমের ঘোরে কতবার তোমাকে খুঁজেছি
কতবার তোমাকে স্বপ্নে দেখেছি
তুমি আমার স্বপ্নলোকের একমাত্র রাণী
আমায় তুমি অনেক ভালবাসো জানি।
তবু অনেক বেশি ভয় হয় যদি হারিয়ে যাও
যদি মিথ্যে মরিচিকার আশায় দু:খ পাও
আমি কখনো তোমাকে হারাতে চাইনা
আমি কাউকে ধরে রাঁখতে ও পারিনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।