আমি প্রেমিক হতে চেয়েছি
- আমিনুর রহমান (তপু রায়হান)
সবাই জোর করে ভালবাসতে চাই
বেঁধে রাখতে চাই
আমি চাইনা
যে আমার কথা শোনেনা;অবাধ্য বালিকা
তাকে আমি কখনোই ধরে রাখিনা।
সবাই জোর করে ভালবাসতে পারেনা
আমি প্রেমিক হতে চেয়ে ও পারিনি
কারণ তার মনে আমার জন্য করুনা রয়েছে
তার বুকে অন্য কারোর জন্য প্রেম জমা।
আমি জোর করে ভাল বাসতে চাইনি
কারণ জোর করে ভালবাসা হয়না
আমি কারোর মনের রাজা হতে চেয়েছি
সেই আমাকে কখনোই বোঝেনি।
আমি জোর করে ভালবাসতে পারিনা
চেয়েছি কেউ আমাকে ভালবাসুক
চাতকের মতো চেয়ে থাকুক
আমার জন্য অপেক্ষা করুক।
আমি জোর করে ভালবাসতে চাইনি সত্যিই
আমি খেয়েছি কিনা কেউ খোঁজ করুক
আমাকে আদর করুক,যত্ন করুক
আর আমার মনটাকে যত্ন করে রাখুক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।