ভালবাসা চেয়েছি
- আমিনুর রহমান (তপু রায়হান)
নষ্ট হতে চাইনি
ভ্রষ্ট হতেও চাইনি
শুধু ভালবাসা চেয়েছি
দুহাতে মুক্তো কুড়াতে চাইনি
সাগর তীরের শৈবাল কুড়িয়েছি
খালের পটফুল আর শাপলা তুলেছি
আমি যা চেয়েছি তাই খুঁজেও পায়নি
হারানো কোন কিছু ফিরে পায়নি
কখনো যা পেয়েছি তা চাইনি
শূণ্য রিক্ত হাতে ফিরেছি
জলসিক্ত চোখ মুছেছি
শুধু নষ্ট হতে পারিনি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।