নির্ঘুম
- আমিনুর রহমান (তপু রায়হান)

এখন ঘুমেরা হরতাল ডেকেছে
চারিদিকে মিছিল ঝিঁঝিঁপোকাদের
অনশনে বসেছে পেঁচার দল
শুধু তুমি কাছে নেই তাই।

রাত্রির নিস্তব্ধতা নামে,শোরগোল থামে
আমি বিনিদ্র আকাশ দেখি,তারা দেখি
আমি প্রহর গুনতে থাকি কবে আসবে তুমি
আমার নিশ্চিন্তে ঘুমের ঔষধ তুমি।

আজ চারিদিকে ছোটাছুটি,কানাকানি
পাখিরা ডানা ঝাপটায় তোমার বিরহ ব্যথায়
বিড়ালটা প্রহরা দেয় আমায়,ইঁদুরটা পালায়
এতো আয়োজন;তবুও তুমি আসোনি।


আকাশটা ভীষণ কান্না জুড়েছে আজ
বৃষ্টি করছে তোমায় নিমন্ত্রণ
এমন বৃষ্টিভেজা রাতে চলে এসো তুমি
তোমার নিকট করি এই নিবেদন।

বাতাস আজ ফাগুনের ঝড় এনেছে
আমায় করতে জ্বালাতন
সবকিছু শূণ্য শূণ্য মনে হয়
এই মনের তুমিই আমার প্রেয়সী প্রিয়জন।

ঘুমের পায়রা আজ মগ্ন দিবাস্বপ্নে বিভোর
সুখস্মৃতিগুলো ভেবে ভেবে হয়ে যায় ভোর
কখনো কানে বাঁজে তার পায়ের নুপুর
কখনো ভাসে মনের আখরে ঝর্না নহর।


ঘরে মন থাকেনা,মন পড়ে থাকে কোন সূদুর
তোমার অনুপস্থিতির অনুভব বুঝি
তুমি নাই,ঘুম নাই,সুখ নাই,অসহ্য এক যন্ত্রণা
পাশে নাই,কাছে নাই,তাইতো ঘুম মেলেনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026