উৎকণ্ঠা
- আমিনুর রহমান (তপু রায়হান)
আমার পাখি উড়ে যায়
কার আকাশের সীমানায়
রোদে নাকি পুড়ে যায়
বৃষ্টিতে যদি ভিজে যায়?
আমার পাখি উড়ে যায়
উড়তে গিয়ে পড়ে যায়
যদি বনে হারিয়ে যায়
হবে পাখির কি উপায়?
আমার পাখি উড়ে যায়
আমায় ছেড়ে দূরে যায়
ক্লান্তিতে থেমে যায়
আয় পাখি ফিরে আয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।