প্রেমিক হতে চেয়েছি ২
- আমিনুর রহমান (তপু রায়হান)
আমি তোমার স্বামী হতে চাইনি
প্রেমিক হতে চেয়েছি
তোমার দেহের অধিকারটুকুই শুধু চাইনি
মনের মানুষ হতে চেয়েছি।
আমি তোমার চোখে প্রেমের নদী দেখেছি
আমি সাঁতার দিতে চেয়েছি
আমি তোমার বুকে অগ্নিগিরির উত্তাপ দেখেছি
তাই ব্যথার নদীতে ডুব দিতে চেয়েছি।
আমি তোমার নামেমাত্র স্বামীই হতে চাইনি
আমি তোমার ভাল একটা বন্ধু হতে চেয়েছি
তোমার প্রতি কোন বিদ্দেষ রাখতে চাইনি
তুমিই প্রথম অভিযোগে বিক্ষত করেছ আমাকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।