জলকন্যা
- এ কে সরকার শাওন - আপন-ছায়া
জলেশ্বরীর জল প্রাসাদে
জলকন্যার হাতছানি,
জলসিড়ি বেয়ে তাঁকে ছোঁয়া
অরণ্যে রোদন মানি!
জলকন্যায় মন ফেরেনা;
দুর্নিবার আকর্ষণ তাঁর!
নব উদ্যমে আবার শুরু,
প্রাণপণ চেষ্টা বারংবার!
জলকন্যা’র জলছবি,
জলেরক্যান ভাসে আঁকি!
জলের স্রোতে জল মুছেযায়
সবই মেকী সবই ফাঁকি!
জলকন্যার হৃদয় অতল,
ডুবে পাই না ঠিকানা!
চেনা স্বজন হয়ে যাচ্ছে
বড্ড অচেনা!
জলকন্যা নেমে এসো,
আর করোনা হেয়ালী!
ধরার বুকে স্বর্গ গড়বো,
আমরা জ্বালবো দেয়ালী!
লেখার সময়: বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
লেখার স্থানঃ শাওনাজ, ঢাকা।
প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।