পাষাণপুরী
- এ কে সরকার শাওন - প্রলয়-প্রলাপ
ইট-কাঠের পাষাণপুরীতে,
কোটি প্রাণ মাথা কুঁড়ে মরে!
মন মুক্তি চেয়ে যেতে চায়,
দিগন্ত রেখার অন্য পাড়ে!
নীলে বিষ বিলে বিষ
বিষ চলনে বলনে;
আহারে বিষ, নিদ্রায় বিষ,
বিষ আছে মনে মনে!
বঞ্চনা আছে পরতে পরতে
পাড়াতে অলিতে গলিতে;
আলোর ঝলকানি তবু্ও
চলে জুয়াচুরি ক্যাসিনোতে!
মানুষের বাসযোগ্য নয়
এটা শ্বাপদের খোয়াড়!
চারিদিকে লুকিয়ে আছে,
সহস্র হিংস্র জানোয়ার!
নাভিশ্বাস উঠে গেছে
আর কত দেরী!
হে অসীম, মিনতি জানাই,
ঠিক কর এই পাষাণপুরী!
শাওনাজ, ঢাকা।
০৩ নভেম্বর ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।