অণুকবিতা- শরতের ডাক
- আবু জাফর বিশ্বাস
শরৎ কালে ঢাকের তালে
পূজা পার্বণ আসে,
শারদীয় উৎসব দুর্গা পূজা
শরতের এই মাসে।
শুভ্র শরতে গন্ধে মাতে
শিউলি ফুলের অলি,
ভেজা দূর্বাঘাস স্নিগ্ধ বাতাস
ফোটে ফুলের কলি।
কাশের বাগে সাদা মেঘে
মিশে আছে সুদূর,
ঋতু পরিবর্তন শরৎ আগমন
প্রকৃতি মিষ্টি মধুর।
------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।