লাবণ্য ১
- আমিনুর রহমান (তপু রায়হান)
এক।(ঘুম)
লাবণ্য, তুমি ঘুমিয়ে থাকো
আমি রাত্রির সব কোলাহল ছেড়ে
তোমাকে দেখি
কেমন করে তুমি স্বপ্নরাজ্য রুপকথার পরীদের কাছে চলে যাও
অথবা ভয় পেয়ে আঁতকে ওঠো
কখনো ঘুমের ঘোরে হাতড়ে বেড়াও আমাকে
জড়িয়ে ধরো খুব শক্ত করে।
লাবণ্য,তুমি ঘুমিয়ে থাকো
সারাদিনের ক্লান্তি ছেড়ে
আমি তোমার ঘুমে আড়ষ্ট ঠোঁট দেখি
চোখ দেখি,নুইয়ে পড়া শরীর দেখি
খুব ভাল লাগে তোমার বুকের বামপাশের তিলটা
তুমি ঘুমে বিভোর, আমি নির্ঘুম এক রাতপরীকে খুঁটে খুঁটে দেখি।
লাবণ্য,তুমি ঘুমিয়ে থাকো
আমি তোমার ঘুমন্ত দেহে অংগার ঢেলে দিতে চাইনা কখনো
চাইনা তুমি ঘুম জড়ানো চোখে মোহাবিষ্ট হও
চাইনা ক্লান্তিতে বলো, এই এতো জ্বালাও কেন আমাকে
আমি চাই তুমি আমাকে জড়িয়ে ঘুমিয়ে থাকো সুবর্ণলতার মতো
অজগর সাপের মতো আষ্টেপিষ্টে থাকো আমাকে ঘিরেই।
লাবণ্য, তুমি ঘুমিয়ে থাকো
তোমার শরীরের উত্তাপটুকুতেই প্রচন্ড শীত উবে যায়
দু বাহু দিয়ে জড়িয়ে রাখা শরীরের সব ক্লান্তি ধুয়ে-মুছে যায়
চোখে চোখ রাখলে অজানা কোন ঠিকানাতে হারায়
তোমার একটু ঠোঁটের ছোঁয়ায় পেট্রোলিয়াম জেলির সুঘ্রাণ পায়
তুমিময় আমার জগৎ,তুমিময় প্রেমময়ী প্রেয়সী বালিকা আমার।
লাবণ্য, তুমি ঘুমিয়ে থাকো
আমি দেখি তোমার দীঘল কালো লম্বা চুল
এলোমেলো করে দিতে বেশ ভালই লাগে
চোখের মণির নিচের সাদা অংশটুকু একটু ভুতুড়ে মনে হয়
তখনো বেশ লাগে
কম্পিত কণ্ঠ,কম্পিত চাহনি, কম্পিত শরীর
এ আমার অতি চেনা
মনে হয় অপেক্ষা করি জেগে উঠে
কখনো যদি বলো, এই, এখনো ঘুমাওনি তুমি?ঘুমাও।
লাবণ্য,তুমি ঘুমিয়ে থাকো
আমি পাহাড়,ঝর্ণা,পাখির গান শুনতে থাকি
আমার হূদয়ের গিরিখাতে বয়ে চলে অসীম নদী
তোমার সমুদ্র তৃষা, পিপাসার জল
সবটুকু খুব যত্ন করে রেখেছি
লাবন্য,উঠবে তুমি?
শুষে নেবে তেমার পিপাশার জল
শ্রাবণের বৃষ্টির মতো ভিজাবে আমাকে??
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।