এপিটাফ
- আমিনুর রহমান (তপু রায়হান)
এক।
আমার আমি নয়তো আমি
সবই করি অন্যর তরে
নিজের তরে নাইরে কিছু
সবই দিলাম অন্যর ঘরে।
আমার শরীর, আমার মন
সবই দিলাম করে যতন
আমার রুপ, আমার ছায়া
আমার প্রেম,আমার মায়া।
আমি আছি শুধু অন্য
আমার ভিতর সবই শূণ্য
কাঁদে মনটা কার জন্য
নয়তো আমি নিজের পণ্য।
দুই।
আমি আমি অন্য কারো
চাইনা সুখ পেতে আরো
কেউ আর না বাসুক ভালো
আধাঁরেতে না জ্বালাক আলো।
আমার দিন,আমার রাত
আমার উথান,আমার পাত
আমার স্বপ্ন,আমার আশা
মিটে যায় সব ভালবাসা।
তিন।
তবুও আমি প্রহর গুনি
স্বপ্নে কারো কথা শুনি
আমার জন্য মশাল জ্বেলে
একবালিকা বসে পথ চেয়ে।
আমি শুধু তারেই খুঁজি
ভালবাসি বলে তারেই বুঝি
মনটা দিলাম তারই সনে
ভালবেসেছিল সে আপন প্রাণে।
আমার সব কবিতা,গানে
আমার গান,সুরের তানে
সেইতো আমার অচিন পাখি
বারেবারে তারেই ডাকি।
শেষ প্রশ্নটা দেইযে উঁকি
ধনী-গরীব বিভেদ চুকি
আমি শুধু তারেই যে চাই
নিয়তি তারে শূণ্য হারাই।
আমার যত স্বপ্ন, স্বাধ
আমার হাসি,আমার আহ্লাদ
আমার সব পূণ্য, পাপ
ফুরাবেনা না পাবার অনুতাপ।
সে শুধু চাইতো আমার হাসি
স্বপ্ন ছিল তার রাশিরাশি
আশায় থাকতো বারোমাশি
থাকতে আমার পাশাপাশি।
নিয়তি তারে নিলো কেড়ে
তাইতো সে আমায় ছেড়ে
অন্য কারোর বধু হয়
সুখী আছে তাকেই পেয়ে।
আমি এখন দূরের মানুষ
এখন উড়াই দু:খের ফানুশ
দেখিনা তার মুখটা যে আর
দেখলে পরে জীবন রাখা ভার।
মিনতি করি থাকুক সুখে
ঠাঁই নিয়ে অন্যর বুকে
আমি এখর সুখ খুঁজে না পাই
পরপারে তারেই শুধু চাই।
চার।
আমার জীবন ভ্রান্তিবিলাস
সুখের আশায় দু:খের করি চাষ
যাকে নিয়েই দেখি স্বপন
সেইতো আমায় করে গোপন।
নিয়তির নিঠুর খেলা
সবাই করে অবহেলা
আমার আমি লীন হলাম
মাঝনদীতে ডুবে গেলাম।
এখন জীবন শূণ্য তরী
পেলামনা সুখ কানাকড়ি
আমি খুঁজি বিশাল এক মন
দোষ খোঁজেনা এমন একজন।
সুখের আশায় দু:খ ক্রয়
জীবন চরম ভ্রান্তিময়
আমার না হয় কষ্ট রবে
তাতে অন্যর কিইবা হবে?
আমি না হয় মরেই যাবো
অচিনপুরের পাখি হবো
দেখবো সবার সুখে থাকা
কার মনেকে কি সব আঁকা।
ভাবতাম সে আমায় বুঝবে
দূরে গেলে অনেক খুঁজবে
জোর করে মন, যায়না পাওয়া
পর ভাবলে যায়না,আপন হওয়া।
কথার তীরে আঘাত করে
বুকে থেকে ছোবল মারে
একটুখানি আমার ভূলে
মুক্তি পাবো কোন মাশুলে?
যুক্তিদাতা কুট-কৌশলে
বাধ্য করে ছলে-বলে
যে যেমন তার মনের গতি
মনের মাঝে রাখে দুর্মতি।
আমি তার নইযে আপন
হয়তো নয় মনের মতোন
তাইতো সে করে অভিমান
কথা-কাজে দেয়না সম্মান।
চাইনা আমি তার ভালবাসা
মনে নেই আর কোন আশা
আমি চাই উড়াল দিতে
অনেক বেশি শাস্তি পেতে।
পাঁচ।
আমার জীবনের সব ছন্দ
মুছে যাক সব দ্বীধা-দ্বন্দ্ব
হতে পারি আমি মন্দ
জড়িয়ে থাকে স্মৃতির রন্ধ্র।
আমার অপ্রত্যাশিত আলো
এখন অন্ধকারও ভালো
আমি না হয় হলাম দু:খ পাবো
অনেক দূরে চলে যাবো।
আমার আমি থাকবো একা
স্বপ্নের ঘরে করবো দেখা
তুমি আমার স্বপ্নপরী
নিত্যদিনই তোমায় স্মরি।
যদি তুমি ভালবাসো
আপন ভেবে কাছে আসো
তুমি থাকবে অনেক সুখে
জড়িয়ে রাখবো আমার বুকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।