মেঘ-পাহাড়ের লুকোচুরি
- আমিনুর রহমান (তপু রায়হান)
মেঘ পাহাড়ের লুকোচুরি কখনো দেখেছিলে কি?
পাহাড় হতে মেঘ কান্না এনে বৃষ্টি হয়েছিল দেখেছ?
বৃষ্টির শহরে উদাস হবে,দুহাত মেলে কান্না নেবে?
আমার আছে মেঘের চেয়েও বেশি কান্না আছে নেবে?
একবালিকা পথ চেয়ে বসেছিল কার অপেক্ষাই?
শেষ বিকেলে বলেছিলে আমায় ছুঁয়ে দেখবে?
ছুঁইনি আমি পাথর জ্বলে,হঠাৎ যদি আগুন জ্বলে
আমি এখন উদাস পাখি,রোজ বিহনে তোমায় ডাকি,তুমি কি আসবে?
তোমায় দেখবো বলে মাঘের শীতেও নিস্পলক দাঁড়িয়েছিলাম
ফাগুনের হাওয়ায় পাগলের মতো জড়িয়ে রেখেছিলাম বুকে
তোমার অপেক্ষাতে বৃষ্টির জলে ঠাঁই দাঁড়িয়েছিলাম।
মেঘ -পাহাড়-ঝর্ণা-নদী সব একাকার হয়ে মিশে যাক
তুমিও সব নীড় হারিয়ে মিশে যাও আমার হূদয় নীড়ে কল্পনাতে
পরজনমে পাবার আশা করিনা,ইহজনমে একবার দেখা দিও
অনেকদিন ঠিকমতো ঘুমাতে পারিনা,আমি চিরতরে একটু ঘুমাতে চাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।