নিরবতা
- আমিনুর রহমান (তপু রায়হান)

সব নিরবতার মানেই চুপ থাকা নয়
নিরবতা অনেক সময় প্রতিবাদ
নিরবতা অনেক সময় সমর্থন
কিছু নিরবতার মানে আত্বনিবেদন।

সব নিরবতা এক নয়
প্রেমিকার নিরবতার ভাষা কঠিন
বালিকার নিরবতা উদ্ধত হবার বাসনা
উদাম নিরবতা যৌনতার আহবান।

কিছু নিরবতা অনুশোচনা নয়
কিছু নিরবতা ব্যক্তিত্ব বিসর্জন
কিছু নিরবতা সম্মানবোধ
কিছু নিরবতা বেঁচে থাকার সংগ্রাম।

সব নিরবতা কাপুরুষনা নয়
কিছু নিরবতায় যথার্থ উত্তর হয়
সব নিরবতা হেরে যাওয়া নয়
কিছু নিরবতায় ভালবাসাও হয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026