কারাগার
- আমিনুর রহমান (তপু রায়হান)

এ পৃথিবীটাই একটা কারাগার
অজস্র গ্রহ -নক্ষত্র ছেড়ে আবাস পৃথিবী নামক কারাগারে
ভ্রুণদশার সময় মাতৃজঠরের কারাগারে
শৈশবে বন্দি আত্বীয়-স্বজনদের স্নেহ-মমতায়
যৌবনে বন্ধু-বান্ধবদের উল্লাসে বন্দি
প্রেয়সী স্ত্রী আবদ্ধ স্বামীর সংসারে
স্বামী আবদ্ধ দায়িত্ব-কর্তব্যপরায়ণতায়।

এ পৃথিবীটাই বিশাল কারাগার
গনতন্ত্র মুঠিমেয় শ্রেণীর হাতে অবরুদ্ধ
সমাজতন্ত্রের সাম্যতা অর্জন অসম্ভবপ্রায়
ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতায় পরিপূর্ন
মানবতা সেতো হাহাকারের আরেক নাম
শরীর মন অন্যর হস্তাগত সম্পত্তি
বিবেক আবদ্ধ দলীয় সংকীর্ণতায়
আবেগ বন্দি নগ্ন প্রেমের নেশায়
মস্তিষ্ক আবদ্ধ বুদ্ধিজীবিদের ধাবায়।

এ পৃথিবীর সকলেই বন্ধ কারাগারে আবদ্ধ
শৈশবের স্বপ্ন যৌবনে হারায়
যৌবনের স্বপ্ন বার্ধক্য থামিয়ে দেয়
কেউ পূর্ন নয় অপূর্ণতার এই ধরায়
শেকলে বন্দি, নিয়মে বন্দি সবাই
রাজনীতিক বন্দি আইনেই চিপায়
কবি বন্দি তার অলীক কল্পনায়
লেখক বন্দি তার সৃষ্টিশীল লেখায়
চিত্রশিল্পী বন্দি তার আর্টের খাতায়।

এ জগতটাই একটা অসীম কারাগার
সংস্কৃতি ক্রমেই পরিবর্তিত হয় কালের গর্ভে
শিক্ষা,নীতিবোধের ধরনও বদলে যায়
মনুষত্ববোধ,রীতি,শিষ্টাচারও পাল্টে যায়
সৃজনশীল মানুষগুলো ও হারিয়ে যায়
কত কথা,কত গান অজানা থেকে যায়
রোগ,শোক,বিরহ-ব্যথা শুধু পীড়া দেয়
শত বিবর্তনের পথ ধরে এগিয়ে চলা
গুটিপোকার চেয়ে মানুষের জন্ম কঠিন নয়।

পৃথিবীর সকলেই নিয়মের কারাগারে বন্দি
কিছু বন্ধন ভেদ করা যায়না কখনোই
বুনো পায়রার সুখ কখনোই হয়না
চেনা ঠিকানা সবার চিরকালের আশ্রয়
বিবেকবোধের মৃত্যু হয়েছে প্রজন্ম ধরে
যেটুকু আছে সেটুকু মমত্ববোধের ছোঁয়া
পশুর নিষ্ঠুরতার আড়ালে একটু কোমলতা
বুদ্ধিমান প্রাণের খোঁজে আমাদের আগামী
মানুষ এখন হিংস্র পশুর চেয়ে কম নয়।

পৃথিবীটাই এক বিশাল কারাগারের স্তুপ
রয়েছে এতে কোটি বছরের পঁচা-নর্দমা
শত-কোটি হোমো আর শতকোটি প্রজাতি
অজানা কিভাবে হয়েছিল স্রষ্টার উদ্ভব
অজানা কিভাবে চলছে এ জগৎ-সংসার?
অপার্থিব জগতের ভ্রম মায়া ভূলে চলে
অনুসন্ধেয় মন খুঁজে আলোর দিশা
জগতে অন্ধকারই মুক্তির একমাত্র পথ
অন্ধপথের বাঁকেই মিলবে যুক্তির মহারথ।

এ পৃথিবীটা এক সুবিশাল কারাগার
ঘুম হচ্ছে দিনের যন্ত্রণার কারাগার
সুদিনের অপেক্ষাই প্রতিরাত নিদ্রা যায়
আমি অপেক্ষা অনন্ত বেদনাদায়ক দিনের
বিপদের মুখোমুখি হতে চাই বারেবার
একপশলা সুখ চাইনা,সিগ্ধ বাতাস চাই
বন্দিদশায় থেকে আকাশ দেখার স্বপ্ন
চারিদিকে আহাজারি আর মাতম
বেদনায় ভারাক্রান্ত ক্রন্দসী বালিকার বুক।


এ পৃথিবীর সকল মানুষ জন্ম হতে কয়েদি
যাদের জন্মই হয়েছে জেলখানায়
ন্যায়-অন্যায়ের বোধ ও নয় সর্বত্র সমান
আইন হচ্ছে অভিজাতদের রক্ষাকবচ
প্রতিবাদ হলো নিম্নশ্রেণীর অস্তিত্বের প্রশ্ন
জন্মগত অধিকার কারাগারে বসবাস
যৌনাবেগ,প্রেম-উচ্ছ্বাস যৌবনের কারাগার
একবুক হতাশা বার্ধক্যর কারাগার
মৃত্যুই একমাত্র উপায় এ দীর্ঘ কারামুক্তির।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026