দেয়াল
- আমিনুর রহমান (তপু রায়হান)
তুমি আমি কত কাছে তবুও
কত যোজন দূরে
কথা বলো;ডাক শুনে যায়
বারবার আসো ফিরে।
তুমি ওপার, আমি এপার
দুজন নদীর দুইকূল
তুমি আকাশ, আমি মাটি
তুমিই সঠিক, আমি যে ভূল।
তোমার আমার মাঝে আছে
অদৃশ্য এক দেয়াল
ভালবাসা ছিল কি?না ছিল তোমার
আবেগী মনের খেয়াল?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।