বিষফল
- এ কে সরকার শাওন - প্রণয়-প্রলাপ

ভালবাসতে না পারো,
অভিশাপ দিও অবিরত!
তাতে কমবে মনের ব্যথা,
কিছুটা কমবে ক্ষত!

যদিও দেইনি কোন আশ্বাস,
দেইনি কোন কথা!
কোটি বার বলেছি ভালবাসি!
সে তো নয় মিছে কথা!

মনে প্রাণে ভালবাসলেও
মিলাতে পারিনি যোগফল!
তোমার সম্মানের স্থানটুকু
জুড়েছে হৃদয়ের অন্তঃস্থল!

তোমার আদালতে অপরাধী,
মাথা হেট হয়ে আছে!
কটু বাক্যবান প্রাপ্য আমার
নতজানু তোমার কাছে!

চাও তো হৃদয়টা নাও
কেটে কর কুঁচি কুঁচি!
হৃদয়ের ভার কষ্টের হার
তুমি নিয়ে গেলে বাঁচি!

শাওনাজ, ঢাকা!
১৮ নভেম্বর ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026