যত অভিমান
- শেখ মাফিজুল ইসলাম

মুখে গুনগুন গান, যত অভিমান
মুখর হবে রাতে; কোনমতে চৌকাঠ
পেরোলেই তুমি, নিয়ন আলো স্বাক্ষী-
চোখের পাতায় তুমি, কবিতার খাতায়
তুমি, অভিমান ভরা বাঁকা চোখে তুমি।
...
স্পর্শে চিনে নেয় মন, তোষক-খাট-আলমারী-
ধূপদানী-হাতের পাখা কত আপনজন। আজীবন
সুখে-দুখে উত্তাপে চৌকষ সোনালী খাপে দু’জনেই
মানানসই হবো তো?

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, গুমোট গরমে শরীর ঘামে,
শীতের কাঁপন রাত্রি যাপন, সন্তানের কোলাহল,
বর্ষা-বন্যা-ঢল, সেদিনের দুর্দিন অবিকল;
ঋতুচক্রের মতো ঘুরেফিরে আসে তুমি- আমি-সে।
সবুজ ঘাসে রং বদলায়, বদলায় মন, দিন-ক্ষণ
মাস-বছর; ক্যালেন্ডারের পাতা উল্টাতে-উল্টাতে
আবার সেই গুনগুন গান, যত অভিমান---। See More
UnlikeUnlike · · Share


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026