আকুর-টাকুর
- এ কে সরকার শাওন - পথে-প্রান্তরে

শুনে প্রমাদ গুনলাম
পৌঁছাতে হবে যেমন করে;
টান আইলে সকাল দশটায়
যানজটের রাজ্য পেরিয়ে!

মাত্র শত মাইল দূর
দুু'দন্ড সময় ছিল ঢের!
চার ঘন্টা সময় নিয়েও
পৌঁছানো চিন্তা ফের ফের!

যোগাযোগের আতুড় ঘরে
এখনও আমরা করছি বাস!
শত শত শ্রমঘন্টা অপচয়ে
জীবনের হচ্ছে সর্বনাশ!

খুব সকালে কাক ডাকা ভোরে
সূর্য মামা দেয়নি তখনও উকি;
শহরের বাতিগুলি ক্লান্ত,
চারিদিকটা আঁধারে ছিল ঢাকি!

চারিপাশে শুনশান নিরবতা
কোথাও কেউ নাই;
মাঝে মাঝে পায়ের প্রতিধ্বনি
শুনে পিছন পানে চাই!

নির্দিষ্ট সময়ের ফ্রেমে বাঁধা,
টান আইলের বাস ছাড়ি ছাড়ি;
কোনমতে ঠাঁই হলো নিরালায়
ছ'টায় ত্বরি পড়ি মরি করি!

শত মনিষীদের জন্মস্থান
এই সাধের টান আইলে;
ভাসানী-শামশুল আরও কত
মহান হারিয়েছে মহাকালে!

আমাদের ভাগ্য সুপ্রসন্ন
পৌনে দুই ঘন্টায় টান আইলে!
চারপাশটা ঘুরে দেখার
প্রচুর অবকাশ মেলে!

টান আইলের আকুর-টুকুর,
বাপ-বেটির হাসি মধুর!
চায়ের কাপে দিচ্ছি চুমুক,
ঢাকা থেকে আমরা সুদূর!


আকুর-টাকুর (বটতলা), টাঙ্গাইল।
০৬ ডিসেম্বর ২০১৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।