নববর্ষ
- আমিনুর রহমান (তপু রায়হান)

তোমার অপেক্ষা করি পুরো একটি বছর ধরে
কখন আসবে তুমি হে নবদিগন্তের পাখি,
দেখছ কি আমরা এখন কেমন সুখে আছি?

সব ব্যথা ধুয়ে-মুছে নাও,দাও দীপ্ত প্রাণ
মুছে দাও সকল গ্লানি, মনের সব কালিমা,
দাও হাসি ভরা জীবন,একটা নির্মলা নীলিমা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।