স্মৃতির মিতালী
- আমিনুর রহমান (তপু রায়হান)
বুকে আগুনের উত্তাপ,
খাঁ খাঁ করে বুক মরু সাহারার মতো,
একটু জড়িয়ে ধরবে কি?
অনেকদিন ধরে সে স্বাদ আর পায়না,
অমৃতের আশায় আর মাতাল হয়না,
আশ্রয় দেবে কি তোমার বাহুডোরে।
কি পরম নেশাধরা চোখ,
তাকিয়ে থাকতে অপলক,
আরেকবার দেখবে কতো ভাল আছি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।