স্বপ্নচারিতা
- আমিনুর রহমান (তপু রায়হান)
ধ্রুব মেঘের ছায়ানীলে খুঁজেছি তোমাকে
স্বপ্নচারিতা তুমি আছো হূদয়ের মাঝারে
একপশলা বৃষ্টিজলে থমকে কেঁদেছি নীরবে
কত ভালবাসি কখনো পারিনি বোঝাতে।
স্পর্শ চাইনি,চেয়েছি তোমার সুবাসিত জীবন
সুবাসিনী পারোনি হতে,হওনি কখনো আপন
একটু ভ্রান্তির ছলনে,ছিল কি এতো প্রয়োজন
কষ্টের নদী বুকে বয়ে চলুক ছন্নছাড়া ভুবন।
সুহাসিনী,প্রদীপ জ্বেলে থাক কি দোর মেলে?
প্রতিক্ষাই সে মধুর পেয়ালাতে অমৃত ঢেলে
এখনো কি বাসো ভাল অজানা সে তাঁরে
যে গেছে নীরবে চলে,শান্ত দীঘির অপারে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।