সুখের আবেশ
- আমিনুর রহমান (তপু রায়হান)
মায়াবী দুচোখ তোমার,
কি যেন এক সীমাহীন নেশা
ও অধর যেন না হয় মলিন
তোমায় দেখে হারিয়ে ফেলি দিশা।
তুমি স্বপ্ন নও শুধু,যেন স্বপ্নমানবী
হূদয়ের কোণে আকা ধ্রুবতারা,
না পেলে তোমায় একটা পাখি
হয়ে যাবে অনেক একা, নীড়হারা।
সুখ-স্বপ্নে বিভোর হয়ে গেছি আজ
দু:স্বপ্নের পাহাড় পিছনে ফেলে
অচেনা পাখি ,চেনা আকাশে উড়ে
হঠাৎ আসে সে মনের প্রদীপ জ্বেলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।