শূণ্য জীবনের শূণ্য ফলাফল
- আমিনুর রহমান (তপু রায়হান)

একদিন হঠাৎ পাওয়া সুখের কথা ভেবে দু:খ পাবে তুমি।
যাকে নিয়ে একটা ঘর বেধেছিলে বুকের ভেতরে।
সে ঠিকই অনের দুরে চলে যাকে তোমার সেই ঘরটা শূণ্য করে।
কিছু শূণ্যতা কখনো পূরণ হয়না।
আবার শূণ্যতা অপরজন পূর্ণ করতে পারেনা।কেউ পূর্ন করকে চাইলেও সেটা অভিনয় মনে হবে তোমার।
তুমি একই অনুভুতি দুইবার প্রকাশ করতে পারবেনা।
ভালবাসি কথাটা দুইবার বলতে বাসি বাসি মনে হবে।
একদিন যার চোখের ভাষা,মনের ভাষা বুঝতে।
সে চলে যাবে কখনোই বুঝতে চাওনি।
একই মানুষ কতজনকে কথা দিতে পারে,
আবার শতজনকে ব্যথাও দিতে পারে।
কাছে থাকলে মনে হবে ধরে রাখতে,
দুরে গেলেও যন্ত্রণা কাছে থাকতে।
সারাদিন ভাবতে ভাবতে চোখেন কোণে কালি পড়ে যাবে তোমার।
শুকিয়ে যাবে সন্নাসীনীর মতো।
কোন এক রোদ্র বিকেল,পূর্নিমা রাত,
বসন্ত বাতাস পাগল করে দেবে তোমাকে।
সবকিছু ভাল লাগবে তোমার।
আবার একদিন সবকিছু খারাপ লাগবে।
ভালবাসলে মনের মাঝে মন থাকেনা।
এতো যন্ত্রণা পাবে জেনেও মানুষ ভালবাসে।
এতদিন যার মনের ভাষা,চোখের ভাষা বুঝতে।কোনদিন বুঝতে পারোনি সে তোমাকে ছেড়ে চলে যাবে।
যদি সেই না থাকে তো কবিতা লিখে কি করবে?
কবিতা গুলিয়ে পানি খেলেও সে ফিরবেনা।
সুখের সন্ধানী পাখিগুলো সুখ পেতে হারিয়ে যায় অচেনা কোন পাখির সাথে।
চেনা পাখিটা চিরকাল তার প্রতিক্ষাই পথ চেয়ে থাকে যদি আসে ফিরে।
একনিমেশেই শেষ হয়ে যায় সবটুকু স্বপ্ন।
বুকের ভেতরের ঘরটা খা খা করে।
একটা আর্তনাদ।
একদিন তোমাকে ইমপ্রেস করার জন্য যে সাজতো আজ সে অন্য কারো জন্য সাজে।
একদিন তোমার বেদনায় যে কাদতো আজ সে অন্য কারোর জন্য কাদে।
এতদিন তোমার রাঁধুনি হতে চেয়েছিল যে আজ সে অন্য কারো জন্য রাঁধে।
একদিন তোমার আশায় থাকতো যে
আজ সে অন্য কারো জন্য দুচোখে স্বপ্ন বাধে।
ছলছল মায়াবী চোখ আর কোনদিন তোমাকে খুজবেনা।
অযথা কষ্ট পাবে।
একদিন বুঝবে ভালবাসা ভ্রম মরিচিকা,
শূণ্য জীবনের শূণ্য ফলাফল মিলিয়ে দেখো একবার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026