মোনালিসা
- আমিনুর রহমান (তপু রায়হান)

ভিন্সি কেন যে মোনালিসাকে এঁকেছিলেন
বুঝতে পারিনি আজো।
এতো মনের মাধুরী মিশিয়ে।অথচ মোনালিসা
ভ্রুহীন-চেহারা অসুন্দর, লম্বাটে একটা মেয়ে।
ভালবাসতে পেত্নীদেরকেও নাকি সুন্দরী মনে হয়।
মনের সৌন্দর্য তুলনাহীন।
তবে সৌন্দর্য ছাড়া প্রেম খুবই কম হয়।
সাদা-কাল আর রংগীন টেলিভিশনের পার্থক্য তো একটু থাকবেই।
কাজী নজরুল নুরজাহান,
দোলনকে নিয়ে চিরকাল লিখেছেন ভালবেসে।
রবীন্দ্রনাথ তার ভাবী কাদম্বরী দেবীকে নিয়ে তার গান,কবিতা লিখেছেন।
জীবনানন্দের বনলতা সেন ও শুধু কল্পনা নয়।
এর পেছনেও একটা গল্প আছে।
ট্রেনের কামরায় মুখোমুখি একবার দেখা হয়েছিল তার সাথে।
কল্পনা শুধু কল্পনা নয়।সত্যিই।
ভালবাসলে সবাই কবি হয়ে যায় যিনি বলেছিলেন তিনিও বিখ্যাত সাহিত্যিক গ্যেটো।জীবনে আটটা প্রেম করেছিলেন।
শেক্সপিয়র ভালবেসে বিয়ে করেছিলেন।
মধুসুদন হেনরিয়েটাকে বিয়ে করেছিলেন ভালবেসে।
আশ্চর্য হয় বিখ্যাত মানুষগুলো জীবনের স্টেজে সফল।।
আবার অনেকেই ব্যর্থ প্রেমিক।
তবে একজন নারীর প্রয়োজন প্রতিটা পুরুষের জন্য ।
যে তাকে সংগ্রাম করে বেচে থাকতে শেখাবে।
ভবিষ্যতের গড়ার প্রেরণা দেবে।
এখন কবিতা হয়ে গেছে বস্তাভর্তি পাগলের প্রলাপ।
কবি হয়ে গেছে বদ্ধ উন্মাদ।
লেখাতে শুধু এখন নারীর দেহ-মাংশের মহিমাকীর্তন।
হারাতে বসেছে বিরহ-ব্যথাভরা শ্বাশত প্রেম-ভালবাসা।
আধুনিক ভালবাসার কোন সার্থকতা নেই এজন্য।
মোনালিসা শ্বাশত ভালবাসার অংশ।
এজন্য এতকাল ধরে বেচে আছে আজো আর্ট হয়ে।
রবীন্দ্র -নজরুল সবাই হারিয়ে গেছে কালের বিবর্তে, হারিয়ে যায়নি তাদের গান-কবিতা।
(এটা একটা আর্টিকেল মাত্র)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026