কান্নাভেজা অশ্রু
- আমিনুর রহমান (তপু রায়হান)

একটা সময় কারো কান্না দেখলে নিজের খারাপ লাগতো।
একটা ছায়ামানবীর জন্য বাসা থেকে
অনেকদুরে চলে গেছিলাম।
এ্যক্সিডেন্ট করার পরে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে
প্রিয় মানুষটার সাথে কথা বলেছিলাম।
তাকে বুঝাতে পারিনি।
সেও বিশ্বাস করেনি আমি এ্যক্সিডেন্ট করেছি ।
অবাক হলাম যার একটু কান্নাতে উতলা হয়ে যেতাম আমি। আর সে।
কি এক অদ্ভুত ভালবাসা।
এখন পাথর হয়ে গেছি।
এজন্য কারো মায়া মনে স্পর্শ করেনা।
কারো কান্না দেখলে এখন হাসি পায়।
গোপনে কত কেদেছি।
কখনো কেউ বনলতা হয়ে একটু প্রশান্তির সিগ্ধতা দেয়নি।
আজ অবেলায় কোন পিছুটান পিছু টানেনা।
শেষ হয়ে গেছে হারিয়ে যাওয়া পদ্মফুলের সুবাসিত সৌরভ।
একটা অভিমানের শাস্তি অন্য কাউকে দিতে চাইনা আর।
আমার হূদয়ের কান্নাটুকু শিশিরভেজা সকালের কুয়াশাতে মিশে যাক....
আনন্দটুকু দিয়ে দিলাম তোমাদের।
শূণ্য হয়ে ঘৃণাটুকু থাকুক ছায়ামানবীর জন্য।
আর আমি ভগ্ন হূদয়ে শুধু পথ চেয়ে থাকি,
তবুও এই বেশ ভাল আছি।
অনেক মানুষের ভিড়ে...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026