পরিবর্তন
- আমিনুর রহমান (তপু রায়হান)

সাগরের রাশি রাশি জলস্রোত ঠিকই হঠাৎ মিলে যায়।
পরিবর্তন আসে জীবনে।
শৈশবের কান্না,অস্ফুট কন্ঠ যৌবনে প্রকাস করলে অন্যরকম লাগবে তোমার।
যৌবনে কিছু একটা জয় করার নেশা,
পৌঢ় সন্তানের ভবিষ্যৎ ভাবনা,
বার্ধক্যে হারিয়ে ফেলা দিশা।
ভালবাসলে মনে হবে পৃথিবীটা সৃষ্টি শুধু একারণেই।
আবার ভালবাসা হারিয়ে ফেললে মনে হবে পৃথিবী ধবংসের কারণ সম্ভবত এটাই।
একই চিন্তা মোড় নেই অন্যদিকে।
হয়ত চেয়েছিলে সুখের একটা ঘর,
হয়ত পেয়েছ শুধু ধু ধু বালুচর।
জীবনটা সত্যিই কেমন যেন!
তোমার চাওয়া- পাওয়া পুরন হতে না হতেই
পরপারে চলে যাওয়া।
জীবনের ভেলাটা একদিন দু:স্বপ্নের খেলা মনে হবে।
ভালবাসা মন থেকে দেহে,
দেহ থেকে মনে ফিরে আসে।
তবুও সময়ের স্রোতে ভালবাসার মানুষটাও
বদলে যেতে পারে।
আজ ভালবাসা দিবসে যে জোড়া কপোত-কপোতি ডানা মেলে দিয়েছে।
হয়তো আগামী বছরে সে মানুষটা অন্য কাউকে নিয়ে ঘুরছে।
একজনের ভালবাসা একেকরকম।
কারো চোখ,কন্ঠ ,কান্না,ঘৃণা তোমাকে মুগ্ধ করতে পারে।
তবুও ভালবাসা বেচে থাকে।
তবে মনের মৃত্যুতে ভালবাসা পালিয়ে যায় অনেকদুরে।
ফুল ফুটে ঝরে যায়,
গাছের পাতা ঝরে গেলেও নতুন পাতা ঠিকই গজায়।
সময়ের চক্রে পরিবর্তিত সবাই।
চির বিবর্তনকে অস্বীকার করা যায়না।
এই আমি আমার একা নয়।
আবার হয়তো কারোর নয়।
আমার ভেতরের মানুষটাকে চিনবার প্রচেষ্টা করছি অহরহ।
হয়তো এটুকু বলতে পারি,
একফোঁটা অঝোর নয়নের জল যদি ভালবেসে উপহার না পাও সেটাতে ভালবাসার একটু পরশ নেই।
খেয়াল রেখো,
ভালবাসার নোনা জল,
আর প্রতারণার জল-ছল ছল
দেখতে একইরকম।
পার্থক্য না করতে পারলে বুঝবে
হয়তো একদিন তুমিও কাদবে।
আর সে হাসবে।
বুঝবেনা কিছুই।
একটা ছায়া চিরকাল নেবে তোমার পিছু।
কাদতে চাইলে ভালবেসো ।
না হয় কাদতেও এসোনা,
ভালবেসোনা।
(এটা একটা আর্টিকেল মাত্র)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026