ইচ্ছে
- আমিনুর রহমান (তপু রায়হান)

হঠাৎ করে হারিয়ে যেতে ইচ্ছে করে
দুর হতে আরো অনেকদুরে
কোন এক অজানা সাগর পাড়ে।
ছোট্ট কুটির, মায়াবী পরশ
স্বপ্নের রোদেলা আকাশ
প্রশান্তির সিগ্ধতা

মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা
একটু দুষ্টুমিতে ভরা হাসি
মোহময় প্রগাঢ় প্রেম বারতা

ইচ্ছে করে তোমাকেই ভালবাসি
শত মেঘদল,উড়ন্ত বলাকা
পথহারা নাকিকের তৃষা।

স্বপ্ন খুজে ফেরে স্বপ্নপুরে
জীবন থেকে জীবনে
এটাই শেষ আশ্রয়

সমুদ্র জল,ছলছল
জলস্রোতে শুধু একা
থাকো একটু।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।