হারানো প্রেম
- আমিনুর রহমান (তপু রায়হান)
কি করে বলবো তুমি আমার কতো প্রিয়।
সারাটা জনম যদি এমনি বুকের মাঝে রাখতে
হয়তো এতো কষ্ট থাকতোনা আমার।
থাকতোনা আমার প্রেমিক হূদয়ের হাহাকার।মুক্তা,
কতো রাত, কতো ভোর তোমার কাছে ছুটে গেছি শুধু কিছু একটা বলবো বলে।
তুমি কাছে আসলেই সব ভুলে যেতাম।
হারিয়ে যেত মুখের ভাষা।
ভয় হতো যদি তুমি ভুল বুঝে চলে যাও কি হবে আমার।
একদিন কিছুই বলতে হয়নি।
তুমি সুখ পেতে অন্য কাউকে গ্রহণ করে
আমাকে পর করে দিলে।
এখন আমার দিন-রাত সমান হয়ে গেছে।
মাঝে মাঝে অনেক বেশী মনে পড়ে।
তোমার ছবিটা দেখলে মনে হয় তুমি এখনো আমার।
আবার ভাবি এখনকার তুমি নও আমার।
সে সৌভাগ্যবান এক মানুষের।
কথা দিয়েছিলে কেন আমাকে বুঝতে পারিনি এখনো।
পর যখন হয়ে যাবে কেন এতো ভালবাসলে?
কেন আমাকে এতো কষ্ট দিল?
যেই আমি একটা দিনও তোমাকে আঘাত করিনি শুধু তোমার হাসিমুখ দেখতে চেয়ে।
আর তুমি? এতো ঘৃণা করো?
তুমি বলেছ যেন কোনদিন তোমার সামনে না যায়।
এজন্য কোনদিন আমার চেহারার ছায়াও তোমাকে দেখতে দেয়নি।
চাইনি দ্বিতীয়বার কষ্ট দিতে।
মুক্তা, জান আমার।
আমার ঘুম আসেনা।
সত্যিই আমি নরকযন্ত্রণাতে জ্বলছি।
তুমি নেই তাই আগুনটা কোনদিন নিভবেনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।