হারানো প্রেম ২
- আমিনুর রহমান (তপু রায়হান)
একদিন তোমার ছলছল নয়ন দেখলে
বুকের ভেতর কেমন যেন হতো।
একবার কেন জানি বলেছিলে তোমার কঠিন একটা সমস্যা হয়েছে। কথাটা শুনে মনে হয়েছিল আমার জন্য টেনশনের কারণে হয়তো। সারারাত ঘুমাতে পারিনি।
পরে জেনেছি সেটা আমাকে পরীক্ষা করার জন্য।
বিদায়বেলা শেষবারের জন্য বুকে জড়িয়ে রেখে কি যেন একটা বলতে চেয়ে থেমে গিয়েছিলে।আজও কথাটা শুনতে ইচ্ছে করে খুব।
তোমার সেদিনের চোখের অশ্রু ও কি মিথ্যা ছিল?
শেষবেলার ভাষা হারিয়ে যায় যখন
"কি একটা যেন" শূণ্য থেকে যায়,
সেই শূণ্য জায়গা কেউ পুরণ করতে পারেনা।
সাধ্য থাকলে আমার মনটাকে কবর দিয়ে দিতাম।
তোমার চোখের অশ্রু আমাকে দিয়ে
এখন কেমন আছো?
আমি এভাবে বাচতে পারছিনা আর।
-(অচেনা তপু)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।