হারানো প্রেম ৩
- আমিনুর রহমান (তপু রায়হান)
আজ সকালবেলা একটা দোকানে
কিছু একটা ক্রয় করতে গেছি।
আসার সময় একজনের কন্ঠ শুনলাম,
"এই ,বাচ্চাটাকে কোলে নাওতো।"
কেন জানি মনে হলো কন্ঠটা আমার খুব
পরিচিত। আমি একপলক তাকালাম।
দেখলাম সে।
সেই মায়াবী মুখটা এখনো আছে তার।
সে তার বাচ্চাকে তার বাবার কোলে এগিয়ে দিচ্ছে। হয়তো শশুরবাড়ি যাবার জন্য গাড়ির অপেক্ষা করছিল তারা।
একপলক তাকিয়ে না দেখার ভান করে
চলে আসছি আমি।
একদৃষ্টে তাকিয়ে থাকার কোন সুযোগ ছিলনা তখন।
ভাবছি সে কি আমাকে চিনতে পেরেছিল।
এতোক্ষন আমাকে ফলো করেনি তো?
আজ আমি তার অনেক অচেনা।
হয়তো চিনতে পারিনি সে। হয়তো পেরেছিল।
জানিনা আমি।
একটা নৌকা অজস্র মানুষকে যখন
পার করে তার জীবনে তখন সে কি কোন একজন স্পেশাল মানুষকে চিনতে পারে?
একটা ফুল, অথচ অজস্র মৌমাছির ভিড়।
ফুলের কাছে সবাই আশ্রয় পায়।
সবাই উপভোগ করে চলে যায় বহুদুরে।
একটা মৌমাছি ভালবাসতো শুধু ফুলটাকে তাই সে কখনো চাইনি কেউ তার ফুলটাকে একটু স্পর্শ করুক।
ছিড়ে ফেলুক ফুলের লজ্জার অজস্র পাপড়ি।
সে চেয়েছিল নিজের জীবনকে তুচ্ছ করেও ফুলের সুবাসিত জীবন।
ফুলটা উপভোগের জীবনটা বেছে নিয়েছিল।
এটা কখনো সে মানতে পারিনি।
এজন্য সেই মৌমাছি চিরতরে হারিয়ে গেল ফুলের জীবন থেকে।
অজস্র মানুষকে যৌবনের নায়ে পার করে ভাল মানুষের মুখোশ পরলেও বেশ্যা কোনদিন সভ্য হতে পারেনা।
এ রুপ -কণ্ঠ সব আমার পরিচিত ।
এতো ঘৃণা করি তবুও তাকে জীবনের চেয়ে বেশী ভালবাসি এখনো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।