শিরোনামহীন
- আমিনুর রহমান (তপু রায়হান)

একটা শিমুল গাছ।
যেখানে দেখা হতো প্রতি পূর্ণিমা রাতে
তুমি আর আমি।
কখনো কিছু কথা,কখনো ব্যাকুলতা।
কখনো কিছু মান -অভিমান
এভাবেই অবিরাম ছুটে চলা।
কোন এক কিশোরী বালিকার
চোখে -মুখে ভয়!
না দেখলে ভাল লাগেনা তার।
চোখের আড়াল করতে চাইতোনা
কিছুতেই।
বালকটিও নিরুপায়।
যেভাবেই হোক করতে হবে দেখা।

একটা পিছুটান আজো পিছু টানে

গাছটা এখনো আছে।
হারিয়ে ফেলেছে সে তার
নিশিথের পথিক
সেই মুক্তা আর আসেনা
ঝিনুকের কাছে।
হারিয়ে গেছে দুজনই অনেক দুর।
সেই চিরচেনা বালক-বালিকা!
একদিনের সেই ভালবাসাও
হারিয়ে গেছে একনিমেষেই


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026